প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদী, ১৮ জুলাই, ২০২৬ : নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যেভাবে তারেক রহমান দেশ পরিচালনা করছেন, সেটি বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে ৪ মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার মতো ঘটনা দেখা যায়নি।
জুলাই আন্দোলনের অংশ হিসেবে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করার পর তিনি আজ শনিবার সাংবাদিকদের এসব কথাগুলো ব্যক্ত করেছেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার করা হয়েছিল সেটি প্রায় ৮০ শতাংশ পূরণের পথে রয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ ইতোমধ্যে অনেক দাবি পূরণ হতে শুরু করেছে।
তিনি আরো উল্লেখ করেন, জনগণ বিএনপি ও ধানের শীষের পক্ষে রয়েছে এবং জনগণ তাদের ভোটের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। দেশে পরিচালনার ক্ষেত্রে যারা ব্যাঘাত ঘটাবে, নন ইস্যুকে ইস্যুতে রূপান্তরিত করে আন্দোলন চালিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণ জবাব দেবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খায়রুল কবির মন্তব্য করেছেন, দেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেই এবং ফ্যাসিস্ট হাসিনা নেই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, গণতান্ত্রিক পরিবেশ রহিয়াছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে এবং ন্যায় বিচার রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শহীদ তাহমিদের পিতা রফিকুল ইসলাম ভূইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন