প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ জুন, ২০২৬ : যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের ওপর হামলা বন্ধে সম্মত হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করতেও দুই দেশ একটি পরিকল্পনা করছে।
রোববার রাতে একটি মার্কিন কর্মকর্তা এ তথ্যটি জানিয়েছেন।
গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। অথচ ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী উভয় পক্ষ সংঘাতের একটি সামগ্রিক অবসানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এ সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়ে পড়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি প্রকাশ করেছে।
ওই সমঝোতা অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। অন্যদিকে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে রাজি হয়েছে।
সিএনএন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং মঙ্গলবার দোহায় পরবর্তী দফার আলোচনায় বসতে সম্মত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।
সর্বশেষ উত্তেজনা সৃষ্টি হয় রোববার ভোরে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ‘বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানের অব্যাহত হামলার’ জবাবে তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন