প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের উদ্দেশ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জয়বাংলা নামক স্থান ও ঝাটরদিয়া এলাকায় মহাসড়কে তাঁদের অবস্থান করতে দেখা যায়।
এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতেই তাঁরা মহাসড়কে অবস্থান নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সদস্যসচিব নাজমুল হোসেন রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন