প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুই উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন।
আহত পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইন সংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল এবং আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলামসহ সাত পুলিশ সদস্য।
রাত ৮টার দিকে এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।
এ সময় আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, যার ফলে দুই এসআইসহ সাত পুলিশ সদস্য আহত হন।
এরপর অতিরিক্ত পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
খুলশী ঝর্ণাপাড়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত আলমগীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে একাধিক কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করে। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আলমগীরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে এবং সে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করেন। পরে আলমগীরের অনুসারীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আলমগীরের পরিবার সম্পর্কে জানা যায়, সেখানে একাধিক সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডবলমুরিং থানার ওসি মো. শাহীনূর আলম জানিয়েছেন, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাত ১১ টার দিকে ১৫ মামলার শীর্ষ মাদক কারবারি আলমগীরকে এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন