প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, বাহরাইনে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডারকে লক্ষ্য করে তারা ছয়টি ড্রোন ব্যবহার করে সফল হামলা চালিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আইআরজিসির বিমানবাহিনী রিফা বিমানঘাঁটির মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের হামলার দাবি করার আগেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা হুমকি সম্পর্কে দ্বিতীয়বার সতর্কবার্তা জারি করে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং পরিস্থিতি সম্পর্কে সরকারি সূত্র অনুসরণের আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এদিকে, আইআরজিসি দাবি করেছে যে, হরমুজ প্রণালি এখনও বন্ধ রয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তার জবাবে আরও কঠোর ও ভয়াবহ হামলা করা হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই হামলার দাবি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি।
তবে, সেন্টকম বাহরাইনে যুক্তরাষ্ট্রের ‘আগাম সতর্কতামূলক রাডার’ স্থাপনায় হামলার আইআরজিসির দাবি নাকচ করে দিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে জানায়, বাহরাইনকে লক্ষ্য করে আইআরজিসির ছোড়া ড্রোন দুটি মার্কিন বাহিনী ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা স্থাপনার ক্ষতি হয়নি।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন