প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ সকালে ঢাকা ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন, ২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স-এ যোগ দিতে।
পুলিশ সদরদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে সংস্থাটির সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরে আসবেন।
এতে আরও উল্লেখ করা হয়, তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন।
সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলার জন্য বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন