প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত আছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। এই অবস্থা সত্ত্বেও তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন।
সম্প্রতি তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকারে জানান।
হাসিনা বলেন, "আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আসতে চান। আদালতে আত্মসমর্পণ করে তারা দেখতে চান, তাদের সঙ্গে কেমন আচরণ করা হয়।"
গভীর রাতে বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলা প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী হাসিনা বললেন, "দেশে ফেরার পর ওরা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তবু আমাকে যেতেই হবে।"
তিনি আরও বলেন, "আমার দলের নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চলছে। যদি মৃত্যুও আসে, আমি চাই সেটা আমার নিজের মাটিতেই হোক—যে মাটিতে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।"
হাসিনা দীর্ঘ ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে টানা কয়েক মেয়াদ কাটানোর পর ২০২৪ সালের নজিরবিহীন গণবিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। ছাত্র-জনতার সেই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার জন্য গত বছরের নভেম্বরে দেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। নির্বাসনে থাকা হাসিনা তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন