প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাজিলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর আমাদের মাঝে নেই। সাবেক এই মিডফিল্ডার রোববার (১৫ নভেম্বর) ৯৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
সানির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির শাউদ। তিনি মন্তব্য করেছেন, "১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ফুটবলারদের একজন ছিলেন সানি।" তিনি আরও বলেন, "দেশটির ফুটবল ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।"
১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে সানি মাঠে ছিলেন। অস্ট্রিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র ম্যাচে তিনি খেলেছেন। তবে পেশির চোটের কারণে পরবর্তী ম্যাচগুলোতে আর খেলা হয়নি তার। জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে তিনি চার গোল করেছেন।
ক্লাব ফুটবলে সাও পাওলোর হয়ে ৩২৪ ম্যাচে ১১৩ গোল করেছেন সানি। পরে তিনি বোকা জুনিয়র্স ও এসি মিলানে খেলেছেন। ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি আ ও ইউরোপিয়ান কাপ জয়ের গৌরব অর্জন করেন তিনি।
অবসরের পর সানি এক ডজনের বেশি ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি কাতার জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন