প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে পরসিয়া জাহান তানিয়া আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসনের চর উত্তর ভুতেরদিয়া, চর হোগলপাতিয়া, চর ফতেপুর, শিলনদিয়া ও নতুনচর এলাকার মানুষের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
পরসিয়া জাহান তানিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের একজন নেত্রী। তিনি দক্ষিণ চর ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার অভিজ্ঞতা রয়েছে।
তানিয়া জানান, তিনি এলাকার রাস্তাঘাট সংস্কার, গ্রামীণ সড়ক নির্মাণ এবং মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন সময়ে কাজ করেছেন। নির্বাচিত হলে, তিনি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সাধারণ মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য আগ্রহী।
স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও এলাকার উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যেই পরসিয়া জাহান তানিয়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন