প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, দেশের ঐতিহ্য, ইতিহাস ও লোকসংস্কৃতি সংরক্ষণে সরকার পর্যায়ক্রমে জরিপ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী বলেছেন, ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে সরকার গুরুত্ব দেবে। বিশেষ করে ভাটি অঞ্চল ও নদীমাতৃক বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ধারাগুলো সংরক্ষণে ব্যাপক কর্মসূচি নেওয়া হচ্ছে।
আজ জাতীয় সংসদে ময়মনসিংহ-১১ আসনের সরকারি দলের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ভালুকা উপজেলার ঐতিহ্য, লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক নিদর্শনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বছর থেকেই যাত্রাশিল্প, বাউলসংগীত, ভাটিয়ালি, মুর্শিদি, লালনসংগীত, রাধারমণ, হাসন রাজা ও বিজয় সরকারের সংগীতসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভালুকার ঐতিহ্যও এ ক্ষেত্রে গুরুত্ব পাবে।
এদিকে, সংরক্ষিত নারী আসন-৪০ এর বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংগীত, নাটক, সাহিত্য ও ডিজিটাল কনটেন্টের অনুমতিবিহীন ব্যবহার এবং কপিরাইট লঙ্ঘনের অভিযোগগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি জানান, কপিরাইট লঙ্ঘনের বিষয়ে বিভিন্ন অভিযোগ প্রায়ই পাওয়া যায়। এসব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। গত ৭ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে সাতটি শীর্ষস্থানীয় ব্যান্ডের অংশগ্রহণে প্রায় সাত ঘণ্টাব্যাপী একটি কনসার্ট আয়োজন করা হয়। সেখানে প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হয়েছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনার ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করা হয়েছিল।
মন্ত্রী বলেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে কেউ-কেউ অনুষ্ঠান বা সংগীত পরিবেশনা রেকর্ড করে ফেসবুকে প্রচার করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। কপিরাইট লঙ্ঘন বা এ-সংক্রান্ত অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন