প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সুতী নদীর পাড় দিয়ে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে রাস্তা ধসে যাওয়ার পর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এই পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেছেন, রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। কিন্তু রাস্তার পাশে কবরস্থান এবং একপাশে ধান শুকাতে দেওয়ায় অন্যপাশে বেশি লোড পড়ায় কিছু অংশ ধসে গেছে। প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসার পর আমরা এখানে পরিদর্শনে এসেছি। এই রাস্তার সমস্যাগুলো দ্রুত মেরামত করা হবে যাতে জনগণের চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে যাতে রাস্তা নির্মাণের ক্ষেত্রে কেউ অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার না করতে পারে সে বিষয়ে নজর রাখা হবে।
শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সুতী নদীর পাড় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, এলজিইডির প্রকল্প পরিচালক বাবুল আক্তার সহ জেলা প্রশাসন ও এলজিইডির উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে শুক্রবার রাস্তার পরিস্থিতি নিয়ে সময় টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন