প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ায় স্কুলে শাসন করার কারণে ছুটির পর এক সপ্তম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি শরীরচর্চা শিক্ষককে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছেন।
এটি ঘটেছে সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে।
আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম, যিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর শিক্ষক রায়হান ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে এপিবিএনের সামনে ওই শিক্ষার্থী গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল। শিক্ষক সেখানে পৌঁছালে, সে থামতে বলে। শিক্ষক থামার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই শিক্ষার্থী গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে মঙ্গলবার সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন