প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৪ রাউন্ড গুলিসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম মো. জামিল হোসেন, যিনি শ্যুটার জাকির, মো. জাকির এবং খালাতো নামেও পরিচিত। তার বয়স ৪৮ বছর।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:২০ টার দিকে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি আভিযানিক দল মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা ২ রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা ২ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির একজন পেশাদার সন্ত্রাসী এবং অস্ত্রধারী শ্যুটার। তিনি দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে আসছিলেন। পুলিশের তথ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় কাজ করতেন। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তার কার্যক্রম অব্যাহত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজু (৩৮)-কে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে।
ওই ঘটনায় জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শ্যুটার মো. কাওছার ভুইয়া, যিনি শান্ত ওরফে এসবি (২৪) নামে পরিচিত, অস্ত্র ও গুলিসহ মিরপুর মডেল থানা পুলিশ দ্বারা গ্রেপ্তার হন।
ঘটনার পর মিরপুর মডেল থানায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অপরটি অস্ত্র আইনে মামলা। বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ মামলা দুটি তদন্ত করছে।
গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন