প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন যে, লংমার্চসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্ত হওয়ার জন্যও আহ্বান জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, "বিরোধী দলের কম-বেশি যাই হোক সংসদে মূল্যায়ন রয়েছে। তাই লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে।"
তিনি আরও বলেন, "সংসদে অবাধে কথা বলার সুযোগ রয়েছে। তবে বাকস্বাধীনতার পাশাপাশি বাকশালীনতাও বজায় রাখতে হবে।"
মীর শাহে আলম জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, "নির্বাচনের আগে বেহেশতের টিকিটের কথা বলে জামায়াত ভোট নিয়েছে। নির্বাচনের আগে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছে। কিন্তু নির্বাচনের পর তাদের আর পূজামণ্ডপে দেখা যায়নি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন