প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ান গেমসের মিশন সম্পন্ন করে দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। এবারের আসরে জাপানে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ নারী হকি দল।
১২ দলের প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। গ্রুপ পর্বে চীনের বিরুদ্ধে ১৩-০, মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৮-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তবে তারা কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে।
এরপর নবম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে ৩-২ গোলে পরাজিত হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর শুটআউটে ২-১ ব্যবধানে জয়লাভ করে নবম স্থান নিশ্চিত করে নারী দল।
অন্যদিকে, পুরুষ হকি দল টুর্নামেন্ট শেষ করেছে সপ্তম স্থানে। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হারে বাংলাদেশ। এরপর তারা শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে পরাজিত করে ঘুরে দাঁড়ায়।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হারে বাংলাদেশ। শেষ পর্যন্ত সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে জয় দিয়ে এশিয়ান গেমসের অভিযান শেষ করে পুরুষ দল।
এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে এখন পরবর্তী আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে দুই দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন