প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুর, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জেলা ইউনিটের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদালত এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাড. মো. আব্দুল হালিম।
এ সভায় বক্তব্য দেন সরকারি আইনজীবী-জিপি অ্যাড. মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. খয়রাত আলী, অ্যাড. আনিসুর রহমান চৌধুরী, অ্যাড. মো. আইনুল হক, এবং অ্যাড. মো. মাহফুজ আলী প্রমুখ।
সভা শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন