প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের বিরুদ্ধে শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, যা আইআরজিসি নামেও পরিচিত।প্রকাশিত খবর অনুযায়ী, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। একদিকে, তারা উল্লেখ করেছে পশ্চিম ইরানের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানায়।বিবার্তায় বলা হয়েছে, আকাবা বিমানবন্দরে হামলার লক্ষ্য ছিল মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ নজরদারি উড়োজাহাজ। এই হামলায় কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা দাবী করা হয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জর্ডানের মুওয়াফফাক সালতি/আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।অন্যদিকে, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করা হয়েছে।মেহর সংবাদদাতার দাবি অনুযায়ী, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় ড্রোনটি ভূপাতিত করা হয়।এদিকে, ইরাকে ইরানের হামলায় একজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন আরও।এ বিষয়ে উল্লেখ্য, ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার (নিয়ন্ত্রিত বিস্ফোরণ) সময় ওই সেনা নিহত হন বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।সেন্টকম আরও জানায়, গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে যে স্থানে ইরান হামলা চালিয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে 'অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ' পাওয়া গেছে। এর পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন