প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, এই নতুন আইনটির মাধ্যমে পুলিশ চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের করতে সক্ষম হবে এবং প্রমাণ পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে নতুন আইন আসতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে তিনি মিডিয়ার সামনে এসব কথা বলেন।
আইজিপি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, কেউ বলছেন বল প্রয়োগ করতে। আবার বল প্রয়োগ করলে অভিযোগ ওঠে পুলিশ ফ্যাসিস্ট। অন্যদিকে বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ। তিনি এ ধরনের পরিস্থিতি দেখতে চান না। তিনি সকলের সহযোগিতায় একটি কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। খুলনায় এসে তিনি জনআস্থা পুনরুদ্ধার এবং শান্তি প্রতিষ্ঠায় পুলিশের কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিশ্চিত করতে চান।
আইজিপি জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে মাদক সমাজে স্বীকৃতি পেয়েছিল, যার বিরুদ্ধে বর্তমান সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সম্পর্কে আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজির সঙ্গে অনেক সময় সমাজের প্রভাবশালী ব্যক্তি বা তাদের আশ্রয়-প্রশ্রয় পাওয়া ব্যক্তিরা জড়িত থাকে। ভয়ের কারণে অনেকেই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বা অভিযোগ করতে চান না।
তিনি আরও বলেন, পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে। নতুন আইনের মাধ্যমে পুলিশ চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের করতে পারবে এবং প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম হবে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে নতুন আইন আসতে পারে।
আইজিপি সকলকে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানান এবং পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, "আমরা মানবিক ও জনবান্ধব পুলিশ হতে চাই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন