প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও, রাশিয়া এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতির কথা উল্লেখ করে বলেছেন, মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সর্বাত্মক কৌশলগত সহযোগিতা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
৮ম রাশিয়া-চীন জ্বালানি ব্যবসা ফোরামের (Russia-China Energy Business Forum) অংশগ্রহণকারী ও অতিথিদের উদ্দেশ্যে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পুতিন এ মন্তব্য করেন। পরবর্তীতে, ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটেও এই বার্তাটি প্রকাশিত হয়।
প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন যে, জ্বালানি খাত বর্তমানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গতিশীল ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। চীনা বাজার এবং ভোক্তাদের কাছে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাশিয়া বর্তমানে প্রথম স্থানে রয়েছে। এছাড়াও, কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতেও রাশিয়া শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে একটি।
জ্বালানি খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে পুতিন আরও জানান, চীনে রাশিয়ান নকশায় নির্মাণাধীন কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্লকের কাজ এখন শেষের দিকে। শুধুমাত্র জ্বালানি সরবরাহ নয়, হাইড্রোকার্বন উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহনের ক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধি এবং পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশ যৌথভাবে প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করছে।
পুতিন আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের ফোরামের মাধ্যমে দুই দেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের প্রত্যক্ষ যোগাযোগ জ্বালানি খাতের চলমান চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন