প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
"দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"—এমন মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী মর্যাদার পদে থাকা বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে করেছেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময় কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে এখন কোনো ধরনের বিভেদ রাখা যাবে না। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরাও তাদের ডাকে সাড়া দিয়েছেন। তারা বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারা দেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল, উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই নৈরাজ্য প্রতিহত করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন