প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস রিয়াল মাদ্রিদের প্রচার কৌশলকে নাৎসি পার্টির পদ্ধতির সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করেছেন। তার মন্তব্যের বিরুদ্ধে তদন্তের জন্য স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিএসডি জানিয়েছে, তেবাসের মন্তব্য ক্রীড়াঙ্গনের মর্যাদা ও শালীনতা রক্ষার বিধি লঙ্ঘন করেছে কিনা, তা খতিয়ে দেখার জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ করা হয়েছে। স্পেনের ক্রীড়া আইন অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সতর্কবার্তা, জরিমানা অথবা সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
গত শুক্রবার সামাজিক মাধ্যমে তেবাসের মন্তব্যটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে রিয়াল মাদ্রিদ একই দিন একটি কড়া বিবৃতি দিয়ে লা লিগা সভাপতির পদত্যাগ দাবি করে।
তবে তেবাস দাবি করেছেন, তিনি রিয়ালের আদর্শ কিংবা সমর্থকদের সঙ্গে নাৎসি পার্টির তুলনা করেননি; বরং ক্লাবটির প্রচারণার কৌশল নিয়ে কথা বলেছেন।
সিএসডির পদক্ষেপের পর সামাজিক মাধ্যমে তেবাস মন্তব্য করেছেন, প্রতিযোগিতার সুনাম রক্ষা করা তার দায়িত্ব। তিনি উল্লেখ করেছেন, যারা প্রতিনিয়ত এর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদের জবাব দেয়া তার সেই দায়িত্বের একটি অংশ।
রিয়ালের সঙ্গে তেবাসের বিরোধ নতুন নয়। রেফারিংসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তেবাস ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তার বর্তমান মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন