প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ওয়ানডে ক্রিকেট, যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট নামে পরিচিত, ক্রিকেট খেলার একটি সীমিত সংস্করণ। দর্শকদের কাছে ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করে। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুরুর সময় থেকেই ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সেই জনপ্রিয়তার ভিত্তিতে ১৯৭৫ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপ এখন ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে পরিণত হয়েছে।
তবে, ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা একসময় ছিল একটি স্বপ্ন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। শচীনের দেখানো পথ অনুসরণ করে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার ৯ জন তারকা ব্যাটসম্যান।
তবে, ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস খেলে ইতিহাসের অনন্য উচ্চতায় পৌঁছেছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে খেলেন ২৬৪ রানের ঝলমলে ইনিংস। এই ইনিংসটি আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংসের স্থান দখল করে আছে।
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। তিনি ২০১৫ সালের ২১ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৪টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে খেলেন ২৩৭* রানের অনবদ্য একটি ইনিংস।
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেহবাগ। তিনি ২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২৫টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে খেলেন ২১৯ রানের ইনিংস।
এই তালিকার চতুর্থ স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিত এই তারকা ক্রিকেটার ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় ১৪৭ বলে ১০টি চার এবং রেকর্ড ১৬টি ছক্কার সাহায্যে খেলেন ২১৫ রানের ইনিংস।
পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তান, শ্রীলংকা ও ভারতের তিন তারকা ওপেনার ফখর জামান, পাথুম নিশাঙ্কা এবং ইশান কিশান। ফখর জামান ২০১৮ সালের ২০ জুলাই বুলাওয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে ২৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে খেলেন ২১০* রানের ইনিংস।
২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পাল্লেকেল্লে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২০টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে ২১০* রানের অনবদ্য ইনিংস খেলেন লংকান তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা।
২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১৩১ বলে ২৪টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ২১০ রান করেন ভারতীয় ওপেনার ইশান কিশান।
এছাড়া ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল (২০৮) এবং অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল (২০১*) ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন