প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানের রুমায় উপজেলার পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ড তংমক পাড়া এলাকায় একটি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রেক্ষিতে রোববার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরীর পরিবার রুমায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যেখানে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আসামি করা হয়েছে।
পুলিশ এই ঘটনায় মামলার পর একজন আসামিকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী কিশোরী জানান, মা-বাবা না থাকার সুযোগে গত চার মাস আগে একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ক্যসিংনু মার্মার বন্ধু উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।
এদিকে, মান সম্মানের ভয়ে এতদিন এই বিষয়টি কাউকে জানাতে পারেননি ভুক্তভোগী কিশোরী। কিন্তু ঘটনার চার মাস পর অভিযুক্তরা কিশোরীকে গর্ভপাত করালে তিনি ঘটনাটি তার মা-বাবার কাছে জানান। পরে গত ৮ সেপ্টেম্বর কিশোরীকে চিকিৎসার জন্য প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার এ বিষয়ে বলেন, "গত চার মাস আগে রুমা উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে একজন গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন