প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছে ইরান।
কিয়েভ ক্ষমা চাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি।
সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল।
তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর অভিযানের পরিকল্পনা বাতিল করা হয়।
যদিও ইউক্রেনের ক্ষমা চাওয়া বিষয়ে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তিনি দেননি।
সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরান নির্ধারিত নৌপথের বাইরে কোনো সামুদ্রিক রুট ব্যবহারের অনুমতি দেবে না তেহরান।
তার দাবি, যদি কোনো জাহাজ ‘অবৈধ রুট’ ব্যবহার করার চেষ্টা করে তবে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি আরো দাবি করেছেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং মার্কিন বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
গত ২৫ জুলাই ইরান অভিযোগ করে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন নাবিক নিহত হন।
এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে ফোনালাপে ওই হামলার ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। জবাবে তেহরানও অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং জুনে পাকিস্তরের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে।
কিন্তু গত মাসে সেই সমঝোতা ভেঙে গেলে দুই দেশ প্রায় দুই সপ্তাহ ধরে আবারও পাল্টাপাল্টি হামলা চালায়।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন