প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুর্বৃত্তরা সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন লাগিয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ওই বাড়িতে অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া আর কেউ অবস্থান করছিলেন না।
পাঁচলাইশ থানার ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। রাতের অন্ধকারে আগুন লাগানোর কারণে প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। তবে, বাউন্ডারি ঘেরা বাড়ির ভিতরে আগুনের শিখা দেখা যায়। আগুনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে, এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। একই রাতে কোতোয়ালী থানা পুলিশ আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিনের বাসভবনে অভিযান পরিচালনা করে। নওফেলের বাসায় ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশী অভিযানের ঘটনা ঘটেছে। তবে, আ জ ম নাছিরের বাসায় পুলিশের অভিযান এটি প্রথম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আ জ ম নাছির আত্মগোপনে রয়েছেন, কিন্তু তার অনুসারীরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সক্রিয় রয়েছেন।
এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সামনে রেখে বুধবার রাতে নগরীর নিউ মার্কে মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় বিএনপির একটি মিছিলে বাস উঠিয়ে দিলে অন্তত ৭ নেতা-কর্মী আহত হন।
বুধবার সন্ধ্যায় আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড়, টেরিবাজারসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপি পাল্টাপাল্টি শোডাউন করেছে। এই ঘটনাগুলোর কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন