প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।
বাংলাদেশ কোনো ম্যাচ খেলাই ছাড়াই সেমিফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ার ফলে চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে তারা শেষ চারের টিকিট লাভ করেছে।
অন্যদিকে, ভারত কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে।
পরিসংখ্যানে ভারত যথেষ্ট এগিয়ে রয়েছে। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারতের আধিপত্য দীর্ঘকাল ধরে রয়েছে। বাংলাদেশকে মোকাবেলা করে ২৫ ম্যাচের মধ্যে ২২টিতে জয়লাভ করেছে ভারত। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশকে পরাজিত করেছিল ভারত।
আজকের সেমিফাইনাল বাংলাদেশের জন্য প্রতিশোধের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল জ্যোতিরা। ভারত ১৪৯ রান করার পর বাংলাদেশ ১০৯ রানে অলআউট হয়। ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনায় রয়েছে।
ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), গুনালান কামালিনি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্না আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সুলতানা খাতুন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন