প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা যদি আইনি প্রক্রিয়ায় ফিরে না আসেন, তাহলে তাকে ফিরিয়ে আনতে বাধ্য করা হবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান বলেন, "তিনি যেভাবেই দেশে ফিরুক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, আজ এক হাজার কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের মামলায় বরগুনার সাবেক এক এমপির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।
গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। ইতোমধ্যে শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২৪টি মামলা এবং ৭টি মামলার চার্জশিট দাখিল করেছে সংস্থাটি। আদালতের রায়ে তাকে ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে তার ফেরার গুঞ্জন নিয়ে দুদক সচিবের স্পষ্ট বার্তা হলো, ফিরতে হলে আইনি প্রক্রিয়ায় আসতে হবে। অন্যথায়, তাকে বাধ্য করে আইনের মুখোমুখি করা হবে।
এদিকে, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ১ হাজার ২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় চার্জশিট দিয়েছে দুদক।
এদিন গ্রাহকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই অভিযোগে সুবাস্তুর চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালক রেজাউল হক সিরাজীকে তলব করা হলেও তারা উপস্থিত হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন