প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভ্রমণে বের হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিগুলোর মধ্যে একটি হলো সঠিক আকারের ভ্রমণ ব্যাগ নির্বাচন করা। ব্যাগ যদি ছোট হয়, তাহলে প্রয়োজনীয় জিনিস নেওয়া কঠিন হয়ে যায়। অপরদিকে, অতিরিক্ত বড় ব্যাগ ব্যবহার করলে তা অযথা ঝামেলা এবং বাড়তি খরচের কারণ হতে পারে। এজন্যে গন্তব্য, ভ্রমণের সময় এবং যাতায়াতের ধরন বিবেচনা করে ব্যাগের নির্বাচন করাই সবচেয়ে ভালো উপায়।
বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের সময় অনুযায়ী ব্যাগের আকার ঠিক করা উচিত। এক থেকে তিন দিনের ভ্রমণের জন্য ছোট হাতব্যাগই যথেষ্ট। চার থেকে সাত দিনের সফরের জন্য মাঝারি আকারের ব্যাগ ব্যবহার করাটা সুবিধাজনক। এবং আট দিনের বেশি সময়ের ভ্রমণের জন্য বড় আকারের ব্যাগ ব্যবহার করাই সবচেয়ে উত্তম।
ছোট হাতব্যাগে সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল, ওষুধ, প্রসাধনসামগ্রী ও একটি কম্পিউটার রাখা যায়। এই ধরনের ব্যাগ খুব সহজেই সামনের আসনের নিচে রাখা সম্ভব।
মাঝারি আকারের ব্যাগ এক সপ্তাহের ভ্রমণের জন্য ব্যবহারযোগ্য। এতে প্রয়োজনীয় পোশাক এবং অন্যান্য সামগ্রী রাখা যায়। তাছাড়া এটি বহন করাও তুলনামূলকভাবে সহজ। দীর্ঘ ভ্রমণ বা পরিবারের সদস্যদের একসঙ্গে জিনিসপত্র বহনের জন্য বড় ব্যাগ সাধারণত বেশি উপযোগী। তবে অতিরিক্ত বড় ব্যাগ ব্যবহার করলে অনেক সময় বাড়তি ভাড়া গুনতে হতে পারে।
ব্যাগ নির্বাচন করার আগে ভ্রমণের ধরনও বিবেচনায় রাখা জরুরি। অবকাশযাপন, কর্মসূত্রে সফর, পারিবারিক ভ্রমণ বা পাহাড়-সমুদ্রের মতো বিশেষ গন্তব্যে ভ্রমণের জন্য প্রয়োজন ভিন্ন ভিন্ন হতে পারে। একই সাথে আবহাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শীতপ্রধান এলাকায় ভ্রমণ করলে মোটা পোশাকের জন্য অধিক জায়গা প্রয়োজন হয়, আর গরম অঞ্চলে তুলনামূলক কম জায়গাতেই প্রয়োজনীয় জিনিসগুলি রাখা সম্ভব।
নিজের জিনিস গুছিয়ে নেওয়ার অভ্যাসও ব্যাগের নির্বাচনে প্রভাব ফেলে। যারা কম জিনিস নিয়ে ভ্রমণ করেন, তাদের জন্য ছোট ব্যাগই যথেষ্ট হবে। আর যারা বেশি পোশাক বা অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে চান, তাদের জন্য বড় ব্যাগ বেছে নেওয়া উচিত।
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ভ্রমণের আগে যে পরিবহনে যাওয়া হবে, তার নিয়ম জেনে নেওয়া প্রয়োজন। অনেক বিমান, ট্রেন বা বাসে ব্যাগের আকার ও ওজনের নির্দিষ্ট সীমা থাকে। এই নির্ধারিত সীমার বেশি হলে বাড়তি অর্থ গুনতে হতে পারে।
ভ্রমণের আগে ব্যাগের ওজন মেপে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। অতিরিক্ত জিনিস না নেওয়া এবং প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখলে ব্যাগ বহন করাটা সহজ হয়। যদি খুব বেশি ভরে ফেললে, তবে ব্যাগের ক্ষতি হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের আনন্দ অনেকটাই নির্ভর করে সঠিক প্রস্তুতির উপর। তাই সফরের সময়, গন্তব্য, আবহাওয়া এবং যাতায়াতের নিয়ম মাথায় রেখে সঠিক আকারের ভ্রমণ ব্যাগ বেছে নিলে যাত্রা হয়ে ওঠে আরও আরামদায়ক ও ঝামেলামুক্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন