প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক মাথায় আঘাত পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় এই চোটের কারণে তিনি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।
মুমিনুল ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৭৮তম ওভারে চোট পান। মেহেদী হাসান মিরাজের বল খেলতে গিয়ে জশুয়া বিশপ ক্যাচ তুলে দেন। সেই সময় মুমিনুল, যিনি কাছেই ফিল্ডিং করছিলেন, বলটি ধরতে গিয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও এসে উপস্থিত হন। চোটের অবস্থা গুরুতর হওয়ায় মুমিনুল তখনই মাঠ ত্যাগ করেন।
মুমিনুলের কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় তিনি এই টেস্ট থেকে বাদ পড়েন। তার পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসেবে সুযোগ পান জাকের আলী অনিক। অনিক দ্বিতীয় ইনিংসে ১৮ রান করে অপরাজিত থাকেন, বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৭৯ রান।
মুমিনুলের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। তার মধ্যে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি অংশের জন্য তার পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসেবে জাকের আলী অনিককে নেওয়া হয়েছে।’
এই চোট মুমিনুলকে দ্বিতীয় টেস্টের জন্য অনিশ্চিত করে তুলেছে। বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট টেস্টে খেলার জন্য তাকে চিকিৎসকের কাছ থেকে শারীরিকভাবে ফিট হওয়ার ছাড়পত্র নিতে হবে। সিলেট টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন