প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, রাষ্ট্র পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ যদি হাতছাড়া হয়, তাহলে দেশের পুনরুদ্ধার সম্ভব হবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি বর্তমানে একত্রিত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন যে, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তাহলে জামায়াত নেতাদেরকে পুনরায় ফাঁসির কাঠে ঝুলতে হতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, যখন সরকার রাষ্ট্র পুনর্গঠনের মূল ধারায় আলোকপাত করছে, তখন একটি মহল পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে।
জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য এবং শেখ হাসিনার দেশে ফেরার হুমকির মধ্যে একটি স্পষ্ট যোগসূত্র রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সংস্কারকাজে বাধা সৃষ্টি করছে। তারা এমনকি জ্বালানি সংকটের মতো বৈশ্বিক ইস্যুকে পুঁজি করে লংমার্চের নামে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে।
জামায়াত নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাশেদ খান বলেন, নির্বাচনের পূর্বে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার যে মনোভাব জামায়াত দেখাচ্ছে, তা আত্মঘাতী। তাদের এই ইন্ধনে নিষিদ্ধঘোষিত ও গণধিকৃত ছাত্রলীগ-যুবলীগ রাজপথে মিছিল করার সাহস পাচ্ছে। জামায়াত নেতাদের মনে রাখা উচিত যে, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, সেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আবারও তাদের নেতাদের ফাঁসি দেবে। সুতরাং, এই দেউলিয়া রাজনীতি বন্ধ করে জামায়াত নেতাদের সতর্ক হওয়া প্রয়োজন।
এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। অনুষ্ঠানে অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন