প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠি, ২ নভেম্বর, ২০২৬ : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় যুব দিবস উপলক্ষে আজ ঝালকাঠিতে একটি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পেয়ারা চত্বরে জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় কর্মসূচির অংশ হিসেবে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আলাউদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন এবং ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল আমীন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুব সমাজ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের দক্ষ করে তোলার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে রক্তের সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
এ ধরনের কর্মসূচি তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে সহায়তা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন