প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র এক সপ্তাহ পার হওয়ার আগেই হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই চিরবিদায় নিতে হলো লিমা আক্তার (২০) নামের নববধূকে। তার বিয়ের দিন ছিল মাত্র ৬ দিন আগে। এরই মধ্যে শ্বশুরবাড়ি থেকে পাঠানো তৈজসপত্র ও অন্যান্য জিনিসপত্র পছন্দ না হওয়ায় শারীরিক নির্যাতনের মাধ্যমে নববধূকে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় থানার পুলিশ স্বামী একরামুল হক (২২) এবং শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত নববধূ লিমা পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পারিবারিকভাবে পাশ্ববর্তী হালুয়াঘাট উপজেলার মাঝিয়াইল গ্রামের একরামুলের সাথে এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে লিমার বিয়ে সম্পন্ন হয়। নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামের সাইদুল ইসলামের কনিষ্ঠ কন্যা লিমা আক্তার গত রোববার তার স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে মঙ্গলবার বিকেলে তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। এ সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র শ্বশুরবাড়ির লোকজনের পছন্দ না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। রাত তিনটার দিকে লিমার ভগ্নিপতিকে একরামুল ফোন করে জানায় যে লিমা খুব অসুস্থ হয়ে পড়েছে।
এদিকে, লিমাকে শ্বশুরবাড়ির লোকজন ভোররাত চারটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে লিমার শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ থানায় নিয়ে আসে। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই নববধূর মৃত্যু হয়েছিল। নিহত লিমার স্বজনেরা জানান, তাদের বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় ঝগড়ার একপর্যায়ে লিমাকে শ্বাসরোধ ও শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এদিকে, স্বামী একরামুল হক জানান, রাতে ঘুমানোর পর মাঝরাতে হঠাৎ দরজা খোলা দেখে তিনি বাইরে বের হন। এ সময় পাশের একটি সেমিপাকা ঘরের বাইরে সানসেডে তার স্ত্রী লিমার মরদেহ ঝুলে থাকতে দেখেন। তিনি নিজেই মরদেহটি নামিয়ে এনে তার ভাইকে জানান। নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, নববধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী একরামুল এবং শাশুড়ি ফরিদা বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন