প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক এআই সুবিধা যুক্ত করার লক্ষ্যে সম্প্রতি রাইজ, যা তরুণদের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড, ডিজিটএক্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশের তরুণরা আরও বেশি সংখ্যক এআই টুল ব্যবহারের সুযোগ পাবে।
গত ১২ নভেম্বর, উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। রাইজের পক্ষ থেকে সই করেন হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস।
চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মো. মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস উপস্থিত ছিলেন।
চুক্তির শর্ত অনুযায়ী, ডিজিটএক্স রাইজের এআইভিত্তিক সেবাগুলোকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়াও, প্ল্যাটফর্মটিতে আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নতুন টুল তৈরি এবং সেবাগুলোকে ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী করতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স।
এই চুক্তির মাধ্যমে রাইজ তাদের বর্তমান এআই টুলগুলোকে উন্নত করার পাশাপাশি বিভিন্ন কাজে এআইয়ের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। তরুণরা পড়াশোনা, সৃজনশীল কাজ এবং যেকোনো তথ্য খোঁজার জন্য এখন আরও বেশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। দৈনন্দিন এসব কাজে এআই প্রযুক্তিকে কীভাবে আরও সহজ ও কার্যকর উপায়ে ব্যবহার করা যায়, সেটি নিয়েও কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এ প্রসঙ্গে, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান মন্তব্য করেন, “এআই শুধু জটিল প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়। এর মাধ্যমে যে কেউ নতুন কিছু শিখতে পারেন, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন কিংবা আগে কঠিন মনে হতো এমন কাজ সহজে করতে পারেন। একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য, আমাদের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের মাধ্যমে সবার কাছে এআই প্রযুক্তি ও টুল আরও সহজলভ্য করা।”
ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস বলেন, “রাইজের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই পথচলা দেশের এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকদের জন্য বিশ্বমানের এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের এই যৌথ প্রয়াস।”
এ চুক্তি রাইজকে একটি পূর্ণাঙ্গ এআইভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। ডিজিটএক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার চালু এবং তরুণদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করছে রাইজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন