প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজিব হোসেন নামের একজন ট্রাকচালক নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার সময় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এই ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার অধিবাসী ছিলেন। এই ঘটনার পর পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজিব ভূঞাপুর থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। ভোররাত ৩টার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কালিহাতী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী জানিয়েছেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন