প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি উল্টে খাদে পড়ে যায় এবং ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ আগস্ট) দুপুরে, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘আরজি ক্লাসিক’ নামক একটি যাত্রীবাহী বাস যখন পাইকহারি এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের কারণে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। অন্যদিকে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত বিদ্যুৎ সাবস্টেশনের গেট সংলগ্ন খুঁটিতে প্রচন্ডভাবে ধাক্কা খায়।
এ ঘটনায় বাসের যাত্রী, সাথে ট্রাকের চালক ও হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন জানিয়েছেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন