প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর মান্দায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতঘর এবং একটি গোয়ালঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছে, এই ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের মৃত খালেকের ছেলে মো. নাসির উদ্দিনের বাড়িতে ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মাহফুজা খাতুন জানিয়েছেন, রাত ১টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। আগুন দ্রুত আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে তা অনেকটা নিয়ন্ত্রণে আনেন।
মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। ফলে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।" স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিস গিয়ে আগুন পুরোপুরি নির্বাপণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন