প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ঘটে যাওয়া ত্রুটি ও অসঙ্গতির কারণে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৪ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
নোটিশে জানানো হয়েছে, গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এ ধরনের ত্রুটিপূর্ণ প্রশ্নের কারণে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে চরম মানসিক চাপের মধ্যে পড়ে যান।
এতে আরও জানানো হয়েছে, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধকের কাছ থেকে এ ধরনের ভুলের প্রত্যাশা কোনোভাবেই করা যায় না। প্রশ্নপত্রে এ ধরনের গুরুতর ত্রুটি থাকা নির্দেশ করে চরম দায়িত্বহীনতা ও পেশাগত কর্তব্যের প্রতি অবহেলা। পাশাপাশি, এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিতে ক্ষতি হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট চার শিক্ষককে প্রশ্নপত্র মডারেশনে এই গুরুতর ত্রুটি ও অসঙ্গতির জন্য কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তারা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বাধ্য।
নোটিশে উল্লেখিত চার শিক্ষক হলেন- শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।
এর আগে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি পূর্বে অভিযোগ ওঠার পর বিষয়টি পর্যালোচনার জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়।
শিক্ষা বোর্ড জানায়, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষামন্ত্রী আজ সংসদে ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর সব শিক্ষার্থীকে প্রদান করার ঘোষণা দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন