প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মাদ আমিন উর রশিদ নোংরা টয়লেট দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি হাসপাতালের পরিচালককে উদ্দেশ্য করে মন্তব্য করেন, "সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করি। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব—আপনি কেন পারলেন না?"
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কৃষিমন্ত্রীর এই মন্তব্যের একটি ৫০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে মন্ত্রী রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতা দেখে কৃষিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন। তিনি পরিচালককে বলেন, "সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব। টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।" এরপর তিনি হাসপাতালের টয়লেটের পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী টয়লেটগুলোর অবস্থা সম্পর্কে বলেন, "জঘন্য অবস্থা। সব ফ্লোরে ছয়টি টয়লেট আছে, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত টয়লেটটা তো আপনারা ঠিক রাখবেন।"
তিনি আরও বলেন, "আই ওয়ান্ট ক্লিন রাইট নাও।"
শুধু টয়লেটের অপরিচ্ছন্নতাই নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। তিনি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন, দ্রুত নষ্ট পাখাগুলো মেরামত করার জন্য।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান জানান, বর্তমানে হাসপাতালে ১১৭টি টয়লেট সচল আছে এবং ৩০টি ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে। সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে বাথরুগুলো ব্যবহারের উপযোগী করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ১ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি আছেন। এসব রোগীর সাথে তাদের একাধিক স্বজনও রয়েছে। এই অবস্থায় হাসপাতালের জনবল সংকট রয়েছে। পরিচ্ছন্নকর্মীর ১৬৫ পদের মধ্যে ১০২টি পদ খালি রয়েছে। ফলে জনবল সংকটের কারণে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন