প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিতর্ক যেন শেষ হচ্ছে না। লডর্সে পরাজয়ের পর, কোচ এবং বেশ কিছু খেলোয়াড়কে ছাঁটাই করার পর, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট দলের সদস্যদের মোবাইল ফোন জব্দ করেছে।
পাকিস্তানি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের মোবাইল ফোন পিসিবির হেফাজতে থাকবে।
তবে, কোন কোন ক্রিকেটারের ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং কেন পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম ও প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
আইসিসির ৪ নম্বর অনুচ্ছেদের (৪.১.১, ৪.১.২ এবং ৪.১.৩) বিধিনিষেধ অনুযায়ী, ইন্টারনেট ব্যবহার বা অন্য কোনো কারণে খেলোয়াড়দের মোবাইল, ল্যাপটপ কিংবা ল্যান্ডলাইন ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে বারণ।
পেশাদার ক্রিকেটে সাধারণত এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করা হয়। কিন্তু পিসিবির এই পদক্ষেপ আইসিসির সাধারণ প্রটোকলের চেয়েও কঠোর।
কোনো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের কাছ থেকে সম্পূর্ণ ফোন কেড়ে নেওয়ার ঘটনা ক্রিকেট বিশ্বে একেবারেই নজিরবিহীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন