প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির সাবেক নেত্রী এবং সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী যদি ছায়া মন্ত্রিসভা গঠন করে থাকে, তবে তাদের স্বাগত জানাচ্ছি।
বিরোধী দলে থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে রয়েছে; তাই এটি সাধুবাদ পাওয়ার যোগ্য।
সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘উনারা যদি মন্ত্রণালয়ভিত্তিক সঠিকভাবে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং বর্তমান মন্ত্রণালয়ের কোথায় কী ভুলভ্রান্তি হচ্ছে, সে ব্যাপারে কোনো ফিডব্যাক দেন বা কী করলে ভালো হয় তা জানান, তবে অবশ্যই সেই ছায়া মন্ত্রিসভা সাধুবাদ পাওয়ার যোগ্য।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। আমাদের স্বাভাবিক সিআরপিসির (ফৌজদারি কার্যবিধি) যে নিয়ম রয়েছে, তিনি সেটাই অনুসরণ করবেন।’
এ সময় তার সঙ্গে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন