প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টালিউড ও বলিউডের পরিচিত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী এবং চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখার্জি মারা গেছেন। তিনি ১২ নভেম্বর মুম্বাইয়ের খার এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭০-এর কোঠায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জয়ন্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যু ঘটেছিল বিকেল সাড়ে ৫টার দিকে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বিএন তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বয়সজনিত জটিলতার কারণে জয়ন্ত মুখার্জি নিজ বাসভবনে মারা যান।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে জয়ন্তের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা পরিবারের সদস্যদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন। জীবনের শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী মৌসুমী চ্যাটার্জি এবং ছোট মেয়ে।
জয়ন্ত মুখার্জি ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত কুমারের পুত্র। যদিও তার বাবা সংগীত জগতের একটি পরিচিত নাম, জয়ন্ত নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন। তবে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত থাকার কারণে ভারতীয় বিনোদন জগতের সঙ্গে তার সম্পর্ক ছিল।
মৌসুমী চ্যাটার্জি বাংলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে ৭০-এর দশকে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন। অনুরাগ, রোটি কাপড়া অউর মাকান, মাঞ্জিল ও ঘর এক মন্দির-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন