প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মিরপুর-১ ও ১০ নম্বর এবং উত্তরা অঞ্চলে হকারদের জন্য বিকল্প স্থান খুঁজে বের করার কাজ চলছে, এমনটি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার (২ নভেম্বর) দুপুরে, ডিএনসিসি প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই তথ্য তুলে ধরেন।
প্রশাসক উল্লেখ করেন, ‘হকাররা আমাদের অংশ এবং মিরপুর-১০, মিরপুর-০১ ও উত্তরা এলাকায় তাদের জন্য একটি নির্দিষ্ট স্থানে বিকল্প স্থান খোঁজা হচ্ছে। দ্রুত তাদের জন্য বিকল্প বসার স্থান তৈরি করা হবে। হকারদের জন্য হলিডে মার্কেটের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা উচ্ছেদকৃত হকারদের জন্য হলিডে মার্কেট ব্যবস্থার চেষ্টা করছি। যদি আমরা হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচশো দোকান বসানোর ব্যবস্থা করতে পারি, তাহলে ক্রেতারাও সেখানে আসবে এবং কেনাবেচা আরও ভালো হবে।’
শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করেছি এবং আজকের এই পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা দায়ী। কারণ তারা ফুটপাত ছাড়িয়ে রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিল, যেখানে সাধারণ জনগণের হাঁটার কোনো পথ ছিল না এবং সাধারণ জনগণ জানতেই পারত না তাদের জন্য ফুটপাত ছিল।’
তিনি জনগণের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, ‘মিরপুর ১০ ও মিরপুর-১ এর ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।’
প্রশাসক প্রতিনিধি দলকে জানান, ‘বিকল্প স্থানে নিজস্ব যান চালিত দোকান থাকবে এবং এখানে কোনো চৌকি বসানো যাবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন