প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন এবং নিবন্ধন নবায়ন সংক্রান্ত পেন্ডিং থাকা সব আবেদন মিশন পরিচালনার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
গত মঙ্গলবার, ডিপিইর উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশ প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত কার্যক্রম আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। তবে, উপজেলা বা থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে এখনও এসব বিষয়ক অসংখ্য আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে।
ডিপিই জানিয়েছে যে, পেন্ডিং আবেদনগুলো যথাসময়ে নিষ্পত্তি করা না হলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
এতে আরও বলা হয়েছে যে, কারণ ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’-এর ৫.৩ নম্বর শর্ত অনুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি অথবা নিবন্ধন থাকা আবশ্যক।
এই পরিস্থিতিতে, আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে করা আবেদনের পাশাপাশি অফলাইনে গৃহীত আবেদনসহ পেন্ডিং থাকা সব আবেদন দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন