প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকায় আত্মহত্যার ঘটনা ঘটেছে, যেখানে দুলাল খান (৫৯) নামের এক ব্যক্তি জীবন শেষ করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে লালবাগের শহীদনগর মন্দিরের গলি এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল খানকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল খান শরীয়তপুরের পালং থানার কালিয়াখোলা গ্রামের মৃত চান খানের সন্তান।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সেলিম জানিয়েছেন, তারা খবর পেয়ে রাত দুইটার দিকে লালবাগের শহীদনগর মন্দির গলি এলাকার একটি বাসা থেকে দুলাল খানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর রাত সোয়া তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুলাল খান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার পাইলসসহ নানা রোগ ছিল। রোববার পেটের ব্যথায় অসহ্য হয়ে নিজ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
লালবাগ থানার এসআই আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন