প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে পরাজিত করে ইন্টার মায়ামি ছন্দে ফেরার একটি ইঙ্গিত প্রদান করেছিল। এমএলএসে চার দিন পর ফিরে এসে লিওনেল মেসি গোলের দেখা পেলেন। কিন্তু আর্জেন্টাইন তারকার গোলও দলের জন্য জয় এনে দিতে সক্ষম হয়নি। স্যান ডিয়েগোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে মায়ামি লিগে টানা চতুর্থ ম্যাচে জয়হীন রইল।
ঘরের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। স্যান ডিয়েগোকে এগিয়ে দেন ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার, যিনি মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।
২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে বলটি কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে যায়। এরপর সেটি দূরের পোস্টে লেগে জালে প্রবেশ করে।
এই গোলের মাধ্যমে এমএলএসে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা ২০-এ পৌঁছেছে। মায়ামির জার্সিতে এটি তার ১০১তম গোল এবং ক্যারিয়ারে মোট ৯৩০তম গোল। ফ্রি-কিক থেকে এটি ছিল মেসির ৭৫তম গোল।
সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়াতে থাকে মায়ামি। একের পর এক আক্রমণে স্যান ডিয়েগোর রক্ষণকে চাপে রাখার পর ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ।
জয়ের আশা নিয়ে ম্যাচের শেষ ১০ মিনিটে প্রবেশ করে মায়ামি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সেই জয় হাতছাড়া হয়ে যায়। ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করে স্যান ডিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার।
শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। এই ড্রয়ের ফলে এমএলএসের পয়েন্ট তালিকায় তারা তিন নম্বরে নেমে গেছে। ২৬ ম্যাচে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন