প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার শাজাহানপুরে, কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কোর্স সাইট এগ্রো-এর বিষাক্ত বর্জ্যের কারণে আব্দুল আহাদের নামের এক খামারির প্রায় ২ হাজার হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে অভিযুক্ত খামারি আব্দুল আহাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং পুলিশ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন যে, ইঞ্জিনিয়ার্স কোর্স সাইট এগ্রো কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য পাশের কৃষিজমি ও জলাশয়ে মিশে যায়। এরপর ওই জলাশয়ের পানি পান করার পর তার খামারের ৪ হাজার হাঁসের মধ্যে প্রায় ২ হাজার হাঁস মারা যায়। এই কারণে তার কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি জানান তিনি।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. তাইফুর রহমান জানিয়েছেন, আমি অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ইঞ্জিনিয়ার এগ্রোর ম্যানেজার মাসুম আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন