প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা, ৩ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক ও খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কার করার জন্য এবং আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তুলতে ১৩৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে, আগামী বছর থেকে এ স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন করা সম্ভব হবে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গতকাল রোববার বিএনপি কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই বক্তব্য দিয়েছেন। এ সময় খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
এ সময় উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ঠাঁইয়ের উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে খুলনা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি অব্যবস্থাপনায় ভয়াবহ অবস্থায় রয়েছে। অনেকদিন ধরে এটি অব্যবহৃত এবং জরাজীর্ণ হয়ে পড়ার কারণে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা হারিয়েছে। তারা উল্লেখ করেন, এই স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মাধ্যমে খুলনাবাসীসহ ক্রীড়ামোদিদের প্রত্যাশা পূরণ করতে হবে। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বিসিবি পরিচালক হিসেবে তার সাফল্য কামনা করেন।
বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন আরো জানান, খুলনার উন্নয়নের জন্য বন্ধ থাকা শিল্প কলকারখানা পুনরায় চালু করতে হবে এবং অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে উন্নয়ন কমিটির আন্দোলন সংগ্রামে তিনি পাশে থেকে কাজ করবেন। তিনি তার দায়িত্ব পালনকালে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ সভাপতি মো. নিজাম উর রহমান লালু, সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মো. খলিলুর রহমান, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংস্কৃতিক সম্পাদক মো. হায়দার আলী, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, এড. এস এম মারুফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি ও কে এম হুমায়ুন কবীর, ক্রীড়া সংগঠক একরামুল কবীর মিল্টন, মো. আজিম উর রহমান মুরাদ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন