প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজে অফিস সহকারীর প্রতারণার কারণে প্রবেশপত্র না পাওয়ার ফলে মানবিক বিভাগের ১০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারে না। এই ঘটনায় পরীক্ষায় অংশ নিতে না পেরে শিক্ষার্থীরা এবং তাদের স্বজনরা কলেজে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে, পরীক্ষায় অংশ না নিতে পারার কারণে তারা ক্ষোভ জানায়। এ বছর মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগের মোট ৬০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকগণের অভিযোগ, প্রায় দুই মাস আগে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর, অতিরিক্ত টাকার বিনিময়ে তাদের ফরম পূরণ করে দেওয়ার কথা বলেছিলেন কলেজের অফিস সহকারী (কম্পিউটার অপারেটর) সাব্বির হোসেন শাওন। এই সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে আদায় করেন।
গত ২৪ জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও, ওই ১০ শিক্ষার্থীকে জানানো হয় যে দেরিতে ফরম পূরণ করার কারণে তাদের প্রবেশপত্র পেতে কিছুটা সময় লাগবে। এরপর বুধবার (১ জুলাই) বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করলেও তারা প্রবেশপত্র পাননি। ফলে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড না থাকায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, বুধবার থেকেই অভিযুক্ত কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে মহস্থন মাহী সাওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মন্তব্য করেছেন, ‘বিষয়টি দুঃখজনক। ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন