প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা দায়ের করেছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৯টি কাভার্ড ভ্যান, ২৭টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা রেকর্ড করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ড ভ্যান, ১১৫টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৮২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৭টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৮টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ড ভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেলসহ মোট ৮২০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ৩৭টি কাভার্ড ভ্যান, ১৫৬টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৭৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৯৯৭টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, অভিযান চলাকালে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন