প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সাবেক বিকল্প (সাবস্টিটিউট) শিক্ষিকা শিক্ষার্থী (১৪) কে নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে দণ্ডিত হয়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন।
অভিযুক্ত ক্যাসি কার্টার, যিনি সাউথ ডিয়ারবর্ন স্কুল করপোরেশনে বিকল্প শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, ওই শিক্ষার্থীর সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ গড়ে তোলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাঝারি মাত্রার শারীরিক আঘাত (ব্যাটারি) সম্পর্কিত একটি অভিযোগে দোষ স্বীকার করার পর তাঁকে আদালত দুই বছরের কারাদণ্ড প্রদান করে। এর আগে হেফাজতে কাটানো দুইদিন তাঁর সাজা থেকে সমন্বয় করা হবে।
প্রথমে তার বিরুদ্ধে শিশুকে যৌন উদ্দেশ্যে প্রলুব্ধ করার (চাইল্ড সলিসিটেশন) অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স জানান, ভুক্তভোগী ওই এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং মামলায় আর জড়িত থাকতে না চাওয়ায় অভিযোগ পরিবর্তন করা হয়।
আদালতের নথির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ২১ বছর বয়সী ক্যাসি কার্টারের সঙ্গে স্ন্যাপচ্যাটে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। পরে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিবার গোসলের সময় তাঁর নগ্ন ছবি শিক্ষার্থীকে পাঠাতে থাকেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন